Main Menu

ডোমারে কোয়ারেন্টিন নিয়ে সংঘর্ষ, নিহত ১

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকাদের নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ধ হয়। এতে সুমন ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

একই দিন রাত ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুমন ইসলামের মৃত্যু হয়। সে ওই এলাকার হারুন-অর রশীদের ছেলে।

গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, ঢাকা থেকে আসা চার জনকে উত্তর গোমনাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। মঙ্গলবার বিকালে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা টয়লেটে যাওয়ার জন্য স্কুল ঘরের বাইরে বের হয়। ওই সময় বিদ্যালয় এলাকার মালেক নামের এক ব্যক্তি তাদের সাথে কথা বলে পার্শ্ববর্তী ক্যাম্পপাড়া এলাকায় যাওয়ার সময় কালশুরির পাড় ব্রীজের উপর কয়েকজন তাকে আটক করে। তারা মালেককে জানায়, তুই কোয়ারেন্টিনে থাকা লোকদের কাছে গেছিস। তুই আমাদের এলাকায় আসতে পারবি না। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় পাশ্বের ক্ষেত হতে মরিচ উঠানো রেখে সুমন তাদের কথা কাটাকাটি করতে নিষেধ করে।

এতে ক্ষিপ্ত হয়ে ক্যাম্পপাড়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে রাকিব ইসলাম (২০) একটি গাছের ডাল দিয়ে সুমনের ঘারে আঘাত করে। এতে সুমন মাটিতে পড়ে যায়। এলাকাবাসী সুমনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থ গুরুত্বর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত ১১ টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। ওই সময় রাকিব ও তার দল পালিয়ে যায়।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্থাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। দ্রত হত্যাকারীদের গ্রেফতার করা হবে।

Share





Related News

Comments are Closed