Main Menu

জুড়ীতে ভ্রাম্যমান আদালতে ১৩ জনকে জরিমানা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে পৃথক আইনে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সহ সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা।

অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ছোটধামাই গ্রামের অলক রুদ্র পাল, জালালপুর গ্রামের কবির আহমদ, দিঘলবাগ গ্রামের ইসলাম উদ্দিন, কোনাগাঁও গ্রামের কামাল আহমদ, পশ্চিম ভবানীপুর গ্রামের আতাউর রহমান, ভবানীপুর গ্রামের সাকির চৌধুরী, সুজানগর গ্রামের মোঃ সুনু মিয়া, দক্ষিন জাঙ্গিরাই গ্রামের মনির হোসেন, শাহপুর গ্রামের ফজলু মিয়া, চাতলগাও গ্রামের মাজেদুল ইসলাম সহ প্রত্যেককে এক হাজার করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় দশ হাজার টাকা, বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ভোগতেরা গ্রামের জুনেক আহমদ ও বড়লেখা উপজেলার গাংকুল গ্রামের মারুফকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার ও সসংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় নকালনীগড় গ্রামের আব্দুল জব্বারকে এক হাজার টাকা সহ তের হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

Share





Related News

Comments are Closed