Main Menu

জুড়ীতে গর্ভবতী গাভী জবাই, ব্যবসায়ীকে জরিমানা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে বিক্রির উদ্দ্যোশে গর্ভবতী গাভী জবাই করায় এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জবাইকৃত গাভী উদ্ধার করে গোশত মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সোমবার সকালে উপজেলার কামিনীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, সোমবার সকাল ৮টায় কামিনীগঞ্জ বাজারের গোশত বিক্রেতা আব্দুল কাদির একটি গর্ভবতী গাভী জবাই করে। প্রতিদিন উক্ত বাজারে পশু ডাক্তার পরীক্ষা করার পরে গরু জবাই করা হয়ে থাকে। ঘটনার দিন আব্দুল কাদির ডাক্তারের পরীক্ষা ছাড়াই গাভী জবাই করেন। এতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মুজিব মিয়া ও বাচ্চু মিয়ার সন্দেহ হলে ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গাভীটি বাচ্চা সহ আটক করেন। পরে ইউপি চেয়ারম্যান মাছুম রেজা গোশত ব্যবসায়ী আব্দুল কাদিরকে এক হাজার টাকা জরিমানা আদায় করে মুছলেকার মাধ্যমে তাকে চূড়ান্তভাবে সতর্ক করে ছেড়ে দেন। গাভীটির বাজার মূল্য প্রায় ষাট হাজার টাকা বলে জানা যায়।

উল্লেখ্য গত ২০১৮ সালের ১৪ জানুয়ারি তাকে দুইটি গর্ভবতী গাভী জবাই করায় মুছলেকাসহ জরিমানা আদায় করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed