Main Menu

হবিগঞ্জে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে স্বামীর পিটুনিতে শিল্পী আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কামাইছড়া এলাকর একটি লেবু বাগান এলাকায়। পরে পুলিশ ঘাতক স্বামী সেলিম মিয়াকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার গ্রামের ছিদ্দিক আলীর ছেলে সেলিম মিয়ার সাথে বিয়ে হয় চুনারুঘাট উপজেলার হাকাজুরা গ্রামের আব্দুস সালারে মেয়ে শিল্পী আক্তারের সাথে। তারা বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় আব্দুর রাজ্জাকের লেবু বাগানের বসবাস করে বাগান দেখাশোনা করত।

গতকাল রোববার রাতে সেলিম মিয়া ও শিল্পী আক্তারের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম মিয়া শিল্পী আক্তারকে মারধর করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে শিল্পী আক্তারের মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরলে স্বামী-স্ত্রী একত্রে রাত্রি যাপন করে। পরে সোমবার সকালে শরীরে থাকা আঘাতের কারণে শিল্পী আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে ঘাতক স্বামী সেলিম মিয়াকে উপজেলার মীরপুর এলাকা থেকে আটক করে।

বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মারধরের কারণে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed