হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল লকডাউন
হবিগঞ্জ প্রতিনিধি: চিকিৎসক নার্সসহ ১১ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালকে লকডাউন ঘোষণা করা হয়েছ। তবে করোনা ইউনিটের সেবা চালু থাকবে। জনস্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জীবাণুমুক্তকরণ ও অন্য আনুষাঙ্গিক কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর আগে গত শনিবার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুজন নার্স, ল্যাব টেকনোলজিস্ট, অ্যাম্বুলেন্সের চালক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির আরও ৫ জনসহ জেলায় ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এর মধ্যে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন। ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তাদের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। একই রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের আরও একজনের করোনা শনাক্ত হয়।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed