Main Menu

সিলেটে আরও ৮ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জন।

রোববার (২৬ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হলে এ ৮ জনের করোনা পজিটিভ আসে।

রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় তথ্যটি নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে সিলেটে ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারের ৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১২ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সুনামগঞ্জে ১৫ জন।

আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, একই জেলার রাজনগর উপজেলার ১ প্রবীণ ব্যক্তি এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের পাঁচ বছরের এক শিশু সন্তানসহ চার জনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed