Main Menu

সেলুনে গিয়ে করোনা আক্রান্ত ৬

আন্তজৃাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে এক সেলুনে গিয়ে ছয় ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সেলুনটি মধ্যপ্রদেশের খারগোনে জেলার বারগাঁও অবস্থিত। এই ঘটনার পর পুরো গ্রামটি সিল করে দিয়েছে পুলিশ।

এ ব্যাপারে খারগোন জেলার স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একই কাপড় ব্যবহার করে ওই ছয় জনের চুল-দাড়ি কেটেছিলেন নাপিত। গত ৫ এপ্রিল ইন্দোরের হোটেলে কাজ করা গ্রামের এক বাসিন্দা গ্রামে ফিরে চুল-দাড়ি কাটতে ওই সেলুনে যান। পরে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনার পর ওই দিন আরও যে বারো জন সেলুনে গিয়েছিলেন তাদেরও পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ছ’জনের শরীরে সংক্রমণ মিলেছে। তবে সেলুনের নাপিতের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন খারগোনে জেলার চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা ড. দিব্যেশ ভার্মা।

Share





Related News

Comments are Closed