Main Menu

রংপুরে ট্রাক চাপায় ৩ অটোযাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রোববার সকাল ৭টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুতগতিতে দিনাজপুরের দিকে যাওয়ার সময় রংপুরের পাগলাপীর নামক স্থানে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সোয়েব জানিয়েছেন।

ওসি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed