সিলেট ছাড়লেন আরও ১০১ ব্রিটিশ নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে সিলেটে আটকে পড়া আরও ১০১ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যুক্তরাজ্যের ১০১ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজই তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এর আগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৪৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন ও ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জনসহ সর্বমোট ৪২৪ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছেড়েছিলেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed