সিলেটে হাসপাতাল থেকে পালিয়েছে করোনা রোগী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত এক মহিলাকে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই নারীর সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রঙ্গিটিলা গ্রামের বাড়ি এবং ধোপাগুলে বাবার বাড়িতে গিয়েও তার সন্ধান মেলেনি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত ২২ এপ্রিল বুধবার সন্তানের জন্ম দেন ঐ মহিলা। তবে সেই সন্তানটি মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার রাতে ওই নারীর করোনা আক্রান্ত শনাক্তের পজিটিভ রিপোর্ট আসার পর তাকে আর হাসপাতালে পাওয়া যায়নি। এ অবস্থায় পুলিশ তার সন্ধানে অভিযান চালাচ্ছে।
Related News
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More
ওসমানী হাসপাতালে হামলা-লাঞ্ছনার অভিযোগ, তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নতRead More



Comments are Closed