Main Menu

ব্রিটেনে মানবদেহে করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে করোনা ভ্যাকসিন মানব দেহে সফল প্রয়োগ হলো বৃহস্পতিবার। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দু‘জন স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিন প্রয়োগের মধ্য দিয়ে শুরু হলো এর হিউমেন ট্রায়াল। পর্যায়ক্রমে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৮০০ মানুষের শরীরে পরীক্ষামুলক প্রয়োগ হবে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কার এমন এক সময় বিজ্ঞানীরা করতে সক্ষম হলেন, যখন ইতমধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন বিশ্বব্যাপী এক লাখ ৮৫ হাজার মানুষ।

যে দুজনের শরীরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভ্যাকসিন প্রয়োগ হলো, তার একজন হলেন মাইক্রো বায়োলজিস্ট এবং অপরজন হচ্ছেন ক্যান্সার গবেষক। নতুন উদ্ভাবিত ভ্যাকসিনের অর্ধেক ট্রায়াল হবে করোনা ভাইরাসের জন্য। বাকি অর্ধেক ব্যবহার করা হবে অন্যান্য ভাইরাস প্রতিরোধে।

গবেষকরা জানান, সাধারনত ভ্য্যাকসিন আবিষ্কারে সময় লাগে এক বছর। কিন্তুু বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভাসির্টির বিজ্ঞানীরা তা আবিষ্কার করেছেন মাত্র তিন মাসের ব্যবধানে। এছাড়াও বিশ্বের ৮০টি সংস্থা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের কাজ করছে।

যুক্তরাষ্ট্র এবং চায়নায় এর হিউমেন ট্রায়াল ইতমধ্যে শুরু হয়ে গেছে। তবে এর কার্যকারিতার কোন গ্যারান্টি এই মুহূর্তে দিতে পারছেন না বিজ্ঞানীরা।

অক্সফোর্ডের বিজ্ঞানীরা আশা করছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই মিলিয়ন ভ্যাকসিন তারা সরকারের কাছে হস্তান্তর করতে সক্ষম হবেন। তবে তারও আগে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ভ্যাকসিনটি ঠিকমতো কাজ করছে কি না।

Share





Related News

Comments are Closed