Main Menu

সিলেটে আরও ১৬ জন করোনা রোগী শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় আরো ১৬ জনের ফলাফল পজেটিভ আসে।

এর আগে বুধবার ওসমানীতে পরীক্ষায় ১৩ জনের করোনা পজেটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ আসে।’

জানা গেছে, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৮ জন। আর সিলেট জেলার ৫ জন এবং হবিগঞ্জের ৩ জন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখেলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন তার জেলায় বৃহস্পতিবার নতুন করে বাহুবল, আজিমিরিগঞ্জ ও মাধবপুরে একজন করে রােগী শনাক্ত হয়েছেন। এদের একজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার। বাকী দুজন নারী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নতুন করে আরো ১৬ জন সনাক্ত হওয়ায় সিলেটে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ২৬ জন, সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ৩ জন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের একজন পান দোকানী মারা গেছেন।

Share





Related News

Comments are Closed