সিলেটে তেলবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়িতে তেলবাহী বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক। তবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আফাজ উদ্দিন নামের এক বৃদ্ধ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় শিববাড়ি পয়েন্টের পাঠান পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, পাঠানপাড়া এলাকার আজমান কমপ্লেক্সের সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিহত যুবক ও আহত আফাজ উদ্দিন। হঠাৎ ফেঞ্চুগঞ্জগামী বেপরোয়া গতির তেলবাহী একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়। আহত অবস্থায় আফাজ উদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আহত ব্যক্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, মেঘনা অয়েল কোম্পানীর তেলবাহী গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed