সিলেট ছাড়লেন ১৪৬ ব্রিটিশ নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে সিলেটে আটকে পড়া ১৪৬ বৃটিশ বাংলাদেশীকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে (বিজি-৪০০৬) করে ঢাকায় নেয়া হয়েছে। ঢাকা থেকে তারা বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইটে লন্ডন ফিরে যাবেন।
সিলেট ওসমানী বিমানন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিমানটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। সেখান থেকে তারা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এর আগে সকাল ৯টায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে ১৪৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় এই ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে।
যাত্রীদের প্রত্যেকের পাসপোর্ট খতিয়ে দেখে বিমানে তোলা হয়েছে। তাদের সঙ্গে ২০ কেজি করে মালামাল নিতে পারছেন। বিমানে দুইজন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed