আজ দুপুরের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবৃষ্টিসহ ঝড়
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান মহামারি করোনা ভাইরাসের মধ্যে এবার অশনিসংকেত দিলো প্রকৃতি। দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের এক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনও সময় দেশের ওপর দিয়ে এই ঝড়ো তাণ্ডব বয়ে যেতে পারে।
এর মধ্যে বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও খুলনাসহ এসব অঞ্চলকে বজ্রবৃষ্টির অন্তর্ভুক্ত করা হয়েছে পূর্বাভাসে।
সেখানে বলা হয়েছে, একইসমযে দেশের অন্যান্য অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে এই বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওইসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সেইসঙ্গে আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন দেশের আবহাওয়ার বেশ পরিবর্তনের সম্ভাবনার কথাও পূর্বাভাবে জানানো হয়েছে।
বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed