হবিগঞ্জের আক্রান্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের করোনা আক্রান্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার হবিগঞ্জের ১০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। আক্রান্তদের হবিগঞ্জের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে, তবে কারও আইসিইউর প্রয়োজনে হলে তাকে সিলেট আনা হবে।
হবিগঞ্জের করোনা আক্রান্তদের সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান মঙ্গলবার সকালে গনমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটে এখন পর্যন্ত নতুন করে কোনো আক্রান্ত নেই। হবিগঞ্জের ১০ জনসহ সিলেট বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১৮ জন। এর মধ্যে হবিগঞ্জে ১১ জন, সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন।
তিনি আরও বলেন, হবিগঞ্জে আক্রান্তদের কারো কোনো করোনা লক্ষ্মণ নেই। আক্রান্তদের মধ্যে ২ জন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। চুনারুঘাটের যিনি শনাক্ত হয়েছেন তার পরিবারের কয়েকজন সদস্য কিছুদিন আগে ঢাকা থেকে আসছিলেন। এছাড়া বাকি সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত।
তারা এখন হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নেবেন, যদি কারো আইসিইউর প্রয়োজন হয় তখন তাদের সিলেট আনা হবে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed