খাদিমপাড়ায় বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের কারণে কর্মহীন হয়ে পড়েছেন গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ ধরনের মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।
গত কয়েকদিন থেকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন ইশতিয়াক আহমেদ সিদ্দিকী ।
তারই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় শহরতলীর কল্লগ্রামে শ্রমজীবী ও কর্মহীন পরিবারের মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট সংবাদ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক নিজাম ইউ জায়গীরদার।
এসময় কল্লগ্রামের স্থানীয় ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা ফরিদ উদ্দিন, কুটু মিয়া, সমছু উদ্দিন, নাহিয়ান, ফারহান প্রমুখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে খাদ্য সামগ্রী বিতরনকালে নিজাম উদ্দিন জায়গীরদার বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ সময়ের জরুরি আমল, করোনাকে বধ করতে প্রয়োজন দূরত্ব বজায় রাখার। তবে মানসিক দূরত্ব তৈরি হলে চলবে না। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভুললে চলবে না। দূরে থেকেও দাঁড়াতে হবে সকলের পাশে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed