হবিগঞ্জে চিকিৎসক নার্সসহ ১০ জনের করোনা শনাক্ত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে চিকিৎসক ও নার্সসহ ১০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
সোমবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্সরা হাসপাতালের আইসোলেশনে এবং বাকিরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান তিনি।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। আক্রান্তদের সবাইকে আইসোলেশনের আওতায় নিয়ে আসাসহ তাদের পরিবার লকডাউন ঘোষণা করা হবে।’
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed