Main Menu

সিলেটে আরও এক করোনা রোগী শনাক্ত


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আরও একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩৬ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের টিকরপাড়ায়।

রোববার (১৯ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলেও জানান তিনি।

আক্রান্ত ব্যক্তি পেশায় একজন ইজিবাইক চালক ও খাদিমপাড়ায় তার শ্বশুর বাড়ি বলে জানা গেছে। শ্বশুরবাড়িতে থেকেই তিনি টমটম চালাতেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার (২০ এপ্রিল) ভোররাত ৪টায় তাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ পর্যন্ত সিলেট জেলা চারজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রথম শনাক্ত হওয়া রোগী ডা. মো: মঈন উদ্দিন মারা গেছেন।

অন্য তিনজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

Share





Related News

Comments are Closed