করোনায় আক্রান্ত সোহরাওয়ার্দীর ৫ চিকিৎসক
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশন (বিএমএ)।
সূত্র জানায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন অবেদনবিদ্যা বিভাগ ও একজন বহির্বিভাগের চিকিৎসক।
তারা কোনো রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা এখনো নিষ্চিত হওয়া যায়নি। হাসপাতালের একটি সূত্র জানায়, তাদের সন্দেহ, বহির্বিভাগের চিকিৎসক প্রথমে আক্রান্ত হন। পরে অন্যরা সংক্রমিত হন।
দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ভাইরাসটিতে এ পর্যন্ত ২ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন।
Related News
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশারRead More



Comments are Closed