Main Menu

লকডাউন ভেঙে যাত্রী নিয়ে সিলেটে আসল ট্রেন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লকডাউন ভেঙে শনিবার (১৮ এপ্রিল) দু’টি বগিসম্পন্ন একটি ট্রেন বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে সিলেট রেল স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটি থেকে ৫৪জন যাত্রী নেমে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে।

খবর পেয়ে শনিবার রাত ৮টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে ছুটে যান সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়া (এনডিসি)। তিনি গিয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখতে পান- ট্রেন থেকে ৫৪ জন লোক নেমেছেন। এসময় তিনি লকডাউন থাকা সত্ত্বেও এত লোক সিলেটে আসার কারণ জানতে চান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া জানান, স্টেশনে গিয়ে লোজনের সঙ্গে কথা বলেছি। রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেছেন বেতন নিতে তাদেরই লোকজন এসেছেন। এছাড়াও যারা এসেছেন তাদের তথ্য নেয়া হচ্ছে।

Manual3 Ad Code

জানা গেছে, বিকেল সাড়ে ৫টায় সিলেট রেলওয়ে স্টেশনে পৌছায় দুটি বগি ও একটি ইঞ্জিন সংযোজিত এক ট্রেন। ট্রেনটি রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে রেলওয়ের কয়েক জন কর্মকর্তা ও কমচারী স্টেশনে ঢোকেন। তারা গিয়ে স্টেশনের প্রধান ফটক খুলেও দেন। ট্রেনটি স্টেশনে থামার সঙ্গে সঙ্গে দুটি বগি থেকে রেলওয়ের কয়েকজন কর্মীসহ অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে স্টেশন ত্যাগ করেন।

এদিকে, লকডাউন অমান্য করে সিলেটে আসা ট্রেনটি আজ সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। রবিবার সকাল ৮টা ১০ মিনিটে ১৮ জন স্টাফ নিয়ে সিলেট রেল ষ্টেশন ত্যাগ করে ট্রেনটি। তবে এতে কোন যাত্রী ছিল না বলে জানিয়েছেন সিলেট ষ্টেশনের ম্যানেজার খলিলুর রহমান।

জানা গেছে, পথিমধ্যে ট্রেনটি কোথাও থামবে না। শুধু মাত্র বেলা আখাউড়ায় ইঞ্জিন ঘুরানোর জন্য থামানো হবে। তবে কোন যাত্রী উঠানামা করানো হবে না বলে জানান ষ্টেশন ম্যানেজার খলিল।

গতকাল শনিবার রেলের স্টাফসহ ৫৪ জন লোক নিয়ে এই ট্রেন সিলেটে এসেছিল। তবে আজ রবিবার ১৮ জন স্টাফ এই ট্রেনে করে ঢাকায় ফিরলেও বাকি ৩৬ জনের কোন হদীস মিলছে না। ঢাকা থেকে আসা এসব যাত্রীদের কারণে সিলেটে করোনাভাইরাস বিস্তার লাভ করতে পারে এমনটি বলছেন সিলেটের মানুষ।

এদিকে, সিলেট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ভোলাগঞ্জ ও সিলেট স্টেশনের জন্য ২৩ জনের হিসেব দিলেও বাকি যাত্রী কোথা থেকে এলো- এর কোনো হিসাব দিতে পারেনি।

Manual2 Ad Code

এসব বিষয়ে এরশাদ মিয়া (এনডিসি) বলেন, লকডাউন ভেঙে সিলেটে ট্রেন আসার আগে জেলা প্রশাসকের অনুমতি নেওয়া উচিত ছিলো। নিয়ম ভেঙে আসা ওই ট্রেনে রেলওয়ের স্টাফ ছিলেন ২৩ জন।

Manual6 Ad Code

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম বলেন, সিলেটে ট্রেন আসার ব্যাপারে আমরা আগে থেকে জানতাম না। খবর পেয়ে বিষয়টি দেখতে একজন ম্যাজিস্ট্রেটকে রেল স্টেশনে পাঠিয়েছি। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code