Main Menu

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে। এছাড়া নতুন করে ৩১২ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৫৬ জনে।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময়ে আরও ৯ জন করোনা থেকে সুস্থ হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।

তিনি বলেন, গত কয়েকদিনের অভিজ্ঞতায় আইসিউই’র ফলাফল ভালো পাওয়া যায়নি। মোট ৯ জনকে ভেন্টিলেটরে দেয়া হয়েছিল। তার মধ্যে আটজনই মারা গেছেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা যেভাবে আশা করেছিলাম সেইভাবে লকডাউন কাজ করছে না। কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে গেছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সকলে মিলে একযোগে কাজ করলে এই যুদ্ধে আমরাই জয়ী হবো। এসময় তিনি আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

মন্ত্রীর ব্রিফের পর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন শনাক্ত রোগীদের বয়স, ২১-৩০ বছরের মধ্যে ২২.৩ ভাগ, ৩১-৪০ বছরের মধ্যে ৩০ ভাগ। আক্রান্তদের মধ্যে ৬৬ ভাগ পুরুষ ও ৩৪ ভাগ নারী। যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এদের মধ্যে ৩ জন ঢাকার, চার জন নারায়ণগঞ্জের।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এর প্রাদুর্ভাব বাড়তে থাকায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণের চলাচলে বিধি-নিষেধ আরোপ করে সরকার। বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব অফিস। সেই ছুটি কয়েক দফায় বাড়িয়ে করা হয় ২৫ এপ্রিল পর্যন্ত।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৩ লাখ ৩১ হাজার ২ জন। এদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ৭৩ হাজার ৫০ জন চিকিৎসাধীন এবং ৫৫ হাজার ২৬৫ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৯৭ হাজার ১৯৪ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

Manual1 Ad Code

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

Manual7 Ad Code

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code