নবীগঞ্জে নারায়নগঞ্জ ফেরত প্রেমিক জুটি কোয়ারেন্টিনে
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে নারায়নগঞ্জ থেকে আসা প্রেমিক জুটির স্বপ্ন পুরণ হলো না। বিয়ের বদলে তাদেরকে কোয়ান্টোইনে পাঠিয়েছে এলাকাবাসী ও উপজেলা প্রশাসন।
জানা যায়- নবীগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের কানাই দাশের ছেলের সুধাংশু দাশ নারায়নগঞ্জ থেকে একটি গার্মেন্টসে চাকরি করতো। চাকরি করার সুবাদে সেখানেই পরিচয় হয় বানিয়াচং উপজেলার কাঠালিয়া গ্রামের এক তরুণীর সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়।
সম্প্রতি করোনাভাইরাসের কারণে গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়। পরে নারায়নগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করায় আটকা পড়েন দুজনেই। কিন্তু গত ১৬ এপ্রিল তারা দুজনেই লকডাউন ভেঙে নারায়নগঞ্জ থেকে পালিয়ে আসেন নবীগঞ্জ। তাদের প্রেমের বিষয়টি দুই পরিবার মেনে নেয়ায় বিয়ের দিন-তারিখও ঠিক করা হয়। কিন্তু দুজনেই করোনার ‘ক্লাস্টার সেল’ নারায়নগঞ্জ থেকে আসায় এলাকাবাসী বিয়েতে বাঁধা প্রদান করেন এবং প্রশাসনকে বিষয়টি অবগত করেন।
খরব পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে বিয়ে স্থগিত করার নির্দেশ দেন এবং ছেলেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠান।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন- তারা প্রেমিক জুটি কি-না সেটি আমার জানা নেই। তবে শারীরক দূৃরত্ব বজায় রাখার স্বার্থে বিয়ে ভেঙে দেয়া হয়েছে। এছাড়া ছেলেটি নারায়নগঞ্জ থেকে আসার কারণে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখিRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ীRead More



Comments are Closed