জকিগঞ্জে বজ্রপাতে গরুসহ ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে শনিবার বিকেলে বজ্রপাতে গরুসহ এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ইসলাম উদ্দিন বলই (৪০) কালিগঞ্জ বাজারের তানিশা বস্ত্র বিতানের মালিক ও মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের আতাই মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মাঠে থেকে গরু আনার পথে ইসলাম উদ্দিন বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই গরুসহ তিনি মারা যান। নিহত ইসলামের স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সিদ্ধান্তে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।’
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed