করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। এসময়ে মারা গেছে ৯ জন। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৮৪ জন।
শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, এমআইএস পরিচালক ডা. হাবিবুর রহমান খান।
আইইডিসিআর এর তথ্য মতে, জেলাওয়ারি আক্রান্তের সংখ্যা- ঢাকা ৭৬৮, নারায়ণগঞ্জ ২৮৯, গাজীপুর ১১৭, নরসিংদী ৬৫, চট্টগ্রাম ৩৭, কিশোরগঞ্জ ৩৩, মুন্সীগঞ্জ ২৭, মাদারীপুর ২৩, ময়মনসিংহ ১৮, লক্ষ্মীপুর ১৮, গোপালগঞ্জ ১৭, বরিশাল ১৭, কুমিল্লা ১৫, গাইবান্ধা ১২, জামালপুর ১২, টাঙ্গাইল ৯, ব্রাহ্মণবাড়িয়া ৯, চাঁদপুর ৮, দিনাজপুর ৮, রাজবাড়ী ৭, নেত্রকোনা ৭, শরীয়তপুর ৬, নীলফামারী ৬, মানিকগঞ্জ ৫, শেরপুর ৫, বরগুনা ৫, রাজশাহী ৪, পিরোজপুর ৪, রংপুর ৩, সিলেট ৩, ঠাকুরগাঁও ৩, ঝালকাঠী ৩, মৌলভীবাজার ২, পটুয়াখালী ২, লালমনিরহাট ২, ফরিদপুর ২, কুড়িগ্রাম ২, নোয়াখালী ২, জয়পুরহাট ২, নড়াইল ২, চুয়াডাঙা ১, কক্সবাজার ১, হবিগঞ্জ ১, লক্ষ্মীপুর ১, সুনামগঞ্জ ১, খুলনা ১, বান্দরবান ১, ফেনী ১, পাবনা ১ ও বগুড়া ১ জন।
Related News
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টিRead More
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More



Comments are Closed