জকিগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লকডাউনের মধ্যেই সিলেটের জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ১টায় উপজেলার বারকুঠুরি ইউনিয়নের কজাপুর যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে এ সকল ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত বশর মিয়া ওরফে বাছির মিয়া (৪০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাঝপাড়া গ্রামের প্রয়াত জফর আলীর ছেলে।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়রের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের কার্যক্রম সর্ব মহলে প্রশংসিত। এ সুযোগে দেশে যাতে মাদকের অবাধ বিস্তার না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed