সিলেটে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার কালারুকায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক পিতা-পুত্রের করুণ মৃত্যু হয়েছে। তারা হচ্ছে- কালারুকা গ্রামের সমসের আলী (৫৮) ও তার ১২ বছর বয়সী পুত্র সাইফুল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, সেখানকার কালারুকা হাওরে কয়েকজন শ্রমিক ধান কাটছিল। দুপুর সাড়ে ১২টার দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়। এতে আরো ১০/১২ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও এলাকায় বজ্রপাতে আরো ১০ জন শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী নুরুল মোত্তাকিন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed