সুনামগঞ্জে ট্রাকচাপায় বিএনপি নেতাসহ নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পশ্চিম পাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১জন আহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের তারিফ হোসেনের ছেলে বিএনপি নেতা দেলোয়ার হোসেন জিয়াউর (৪৫) ও উপজেলার জয়কলস গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে মিন্টু কৃষ্ণ বিশ্বাস (২৮)।
এ ঘটনায় গুরুতর আহত পশ্চিম পাগলার শত্রুমর্দন বাঘেরকোণা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রেজা (২৭) কে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘেরকোনা গ্রাম থেকে মোটরসাইকেলে করে তিন আরোহী উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারে আসছিলেন। এ সময় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন জিয়াউর নিহত হন। গুরুতর আহত মিন্টু কৃষ্ণ বিশ্বাসকে স্থানীয় কৈতক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কাজ চালায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed