প্রবীণ সাংবাদিক আবু জাফর পান্না আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক আবু জাফর পান্না মারা গেছেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর নিউরোসাইন্স ইনস্টিটিউট হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান তিনি । মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য সহকর্মী, সুহৃদ রেখে যান।
আবু জাফর পান্না সত্তরের দশকের শুরুতে ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ অবজারভার দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে মর্নিং নিউজ, ফিনান্সিয়াল এক্সপ্রেসসহ (লন্ডন) বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেন। সর্বশেষ দ্য নিউজ টুডে’র ব্যবস্থাপনা সম্পাদক পদ থেকে কয়েক বছর আগে অবসর নেন।
তিনি ১৯৪৩ সালের ১৪ এপ্রিল ফেনী জেলায় জন্মগ্রহণ করেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবু জাফর পান্নার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed