শাল্লায় আগুনে ৮ দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি
শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে শুক্রবার রাতে আগুনে ৮টি দোকান পুড়ে চাই হয়ে গেছে। এর মধ্যে তিনটি মুদি দোকান,একটি ঔষধের দোকান, তিনটি সবজির দোকান ও একটি মোবাইলের দোকান রয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সাতপাড়া বাজার ব্যাবসায়ি এবং একাধিক সূত্র থেকে জানা যায়, বাজারের কলা ব্যবসায়ি রন দাস কলা পাকানোর জন্য রাতে ধূয়া দিয়েছিল আর এ থেকে রাত ১ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
সাতপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান জানান, রাত ১টার দিকে রন দাসের কলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।পরে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টায় বাজার ব্যবসায়ি ও গ্রামবাসির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Related News
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More
সিলেট-গোবিন্দগঞ্জ সড়কে কাজে ধীরগতি, দুর্ভোগে ৫০ লাখ মানুষ
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়নকাজে ধীরগতি ও দীর্ঘসূত্রতায় চরম দুর্ভোগRead More



Comments are Closed