নরসিংদীতে করোনায় আক্রান্ত বেড়ে ৯২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিন চিকিৎসকসহ আরো ২৭ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৯২ জন।
শুক্রবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, বৃহস্পতিবার রাতে বেলাবতে শ্বাসকষ্টে মো. নান্নু মিয়া (৫০) নামে একজন মারা গেছেন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয়রা জানান, নান্নু মিয়া শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় ভুগছিলেন। তিন দিন আগে তিনি বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমের মধ্যে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘নান্নু মিয়া মাদকাসক্ত ছিলেন। তিন দিন আগে তিনি হাসপাতালে এসে চিকিৎসা নেন। তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।’
Related News
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশারRead More



Comments are Closed