Main Menu

জগন্নাথপুরে গাছের নিচে চাপা পড়ে নিহত ১

Manual3 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছের নিচে চাপা পড়ে মইন উদ্দিন (৫০) নামের ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নিজেদের বাড়িতে গাছ কাটছিলেন নিহত মইন উদ্দিন সহ তাদের পরিবারের লোকজন। গাছ কাটার পর অসাবধানতাবশত কাটা গাছ নিচের দিকে পড়ার সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হতভাগ্য মইন উদ্দিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code