কমলগঞ্জে ৯ মোটরসাইকেল আরোহীকে অর্থদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ পর্যবেক্ষণকালে আইন না মেনে মোটরসাইকেল চালনায় ৯টি মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মামলা করে ৯টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে নগদ ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা ও জুম্মার নামাজের পর মুন্সীবাজার ও কালেঙ্গা বাজার, চৈত্রঘাট বাজার ও শমশেরনগর বাজারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরীর নেতৃত্বে পুলিশি ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এ অভিযান চলে।
জানা যায়, শুক্রবার পুলিশ ও সেনা সদস্যদের কড়া পর্যবেক্ষণকালে মুন্সীবাজার, কালেঙ্গা ও চৈত্রঘাট বাজার এলাকায় ৯টি মোটরসাইকেল আটক করে সরকারি বিধি না মেনে চলা, মাথায় হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৯ জন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে ৯টি মামলা করা হয়। এ মামলায় দণ্ডবিধি ১৮০৪ ধারায় মোট ৪ হাজার ৪০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
পর্যবেক্ষণকালে নিত্য প্রয়োজনীয় মুদি দোকান ও খাদ্য সামগ্রীর দোকান ও ফার্মেসিতে বেশি লোক সমাগম না করে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়। রাস্তাঘাটে অহেতুক কেউ বের না হতেও বলা হয়েছে। এসময় কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, ৯টি মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়েছে। এই সময়ে নিষেধাজ্ঞা না মেনে চলাচল করলে শনিবার থেকে আরও কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed