পশ্চিমবঙ্গ থেকে দেশে ফিরলেন ৮১ বাংলাদেশী
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস ঠেকাতে ভারত সরকারের নেয়া লকডাউনে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকা পড়া ৮১ বাংলাদেশী দেশে ফিরেছেন।
তারা ছোট ছোট দলে ভাগ হয়ে শুক্রবার (৩ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারতের পেট্রাপোলের আনুষ্ঠানিকতা সেরে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। দুদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনা শেষে ‘ঘরবন্দী’ দশা থেকে বের হয়ে তাদের বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারত কর্তৃপক্ষ।
বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, বিশেষ ব্যবস্থায় ফেরা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়। তবে তাদের কারও দেহে উচ্চতাপমাত্রা বা করোনাভাইরাসের অন্য কোনো লক্ষণ পাওয়া যায়নি।
তবে, ভারত থেকে আসা যাত্রীদের প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এ জন্য তাদের হাতে বিশেষ লাল সিল দেয়া হয়েছে বলে জানান তিনি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed