চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ওই রোগীর নমুনা পরীক্ষার পর করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তার বয়স ৬৭ বছর। তিনি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের করোনাবিষয়ক সেলের বিভাগীয় সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার করোনা উপসর্গ থাকায় নগরীর দামপাড়া এলাকার ৬৭ বছরের একজনকে জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। এরপর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পরীক্ষার পর পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তির বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও জানান, করোনা সন্দেহে এদিন বিআইটিআইডিতে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে একজনের ‘পজেটিভ’ পাওয়া যায়।
এর আগে বিআইটিআইডিতে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে এ পর্যন্ত ৮৭ জনের নমুনা পরীক্ষা করেছে বিআইটিআইডি।
২ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রামের ১৫ উপজেলা থেকে ২ জন করে ৩০ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডিতে প্রেরণ করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed