Main Menu

জাফলং থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল গ্রামে ছৈলাখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি কুপ থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, বৃহস্পতিবার দুপুরে একটি কুপ খননের সময় স্থানীয়রা ৮০ এম এম এ মর্টার শেলটি দেখতে পেয়ে তাদেরকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে। মর্টারশেলটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

Manual4 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। এটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code