Main Menu

সিলেটে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী চলমান ‘অঘোষিত লকডাউন’-এর মধ্যেও সিলেটে পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

Manual3 Ad Code

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বিজয়পাড়ুয়া গ্রামের কামরুল (২৮) এবং দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকরের মধু সিংহ (৫৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকর পিয়াইনগুল হাইস্কুল সংলগ্ন এলাকায় ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে কামরুল (২৮) নামের এক ট্রাক চালক প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

Manual8 Ad Code

এছাড়া, দুপুরে দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় মোটর সাইকেল চাপায় মারা যান বাইসাইকেল আরোহী মধু সিংহ (৫৫)। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন।

সিলেটের সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) সার্কেল নজরুল ইসলাম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার এসআই রাজিব দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code