দোকান, বিপণিবিতান বন্ধ ৯ এপ্রিল পর্যন্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান খোলা থাকবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতি দোকানপাট, বিপণিবিতান বা শপিং মল বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর এই ঘোষণা দেয়।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এক বিবৃতিতে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বা শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তাঁরা সব দোকানমালিক ও কমর্চারীদের ঘরে অবস্থান করার অনুরোধ করেন।
করোনার কারণে প্রথমে দোকান মালিক সমিতি ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে সেটি ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। আজ তৃতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিল সমিতি।
এদিকে গতকাল বুধবার সমিতি জানায়, সাধারণ ছুটিতে কেনাবেচা বন্ধ থাকায় তাঁদের দোকানগুলো থেকে দিনে ক্ষতি হচ্ছে ১ হাজার ৭৪ কোটি টাকা। তাঁরা হিসাব করেছেন একেকটি দোকানে গড়ে ২০ হাজার টাকা বিক্রি ধরে। আর লভ্যাংশ ধরা হয়েছে ১০ শতাংশ।
এ হিসাব দিয়ে দোকান মালিক সমিতি কর্মচারীদের বেতন দিতে আড়াই হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি জানিয়েছে। তাঁরা বলছেন, রপ্তানি খাতে মজুরি ও বেতন দিতে যে তহবিল গঠন করা হয়েছে, তাঁরাও আংশিক সহায়তা হিসেবে একই ধরনের তহবিল চান।
Related News
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানেরRead More
ইতালিতে বছরে ১০ হাজার জনের কাজের সুযোগ: যাওয়া যাবে পরিবারসহ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছর ইতালিতে বৈধভাবে প্রায় ১০ হাজার শ্রমিকের কাজের সুযোগRead More



Comments are Closed