সিলেট নগরীতে মার্কেট বন্ধের সময় বাড়লো
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট নগরীর শপিংমল ও বাণিজ্য বিতানগুলো বন্ধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। এই নিয়ে দুই দফা বন্ধের সময় বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা ৪ এপ্রিল থেকে দোকানপাট খোলার ঘোষণা দিলেও তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাতে বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
আব্দুর রহমান রিপন জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরাও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখবো। মহাদূর্যোগের এই সময়ে ব্যবসায়ীরা বিষয়টি মেনে নিবেন। সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ ও স্ব স্ব স্থান থেকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
এর আগে প্রথম দফায় গত ২২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মার্কেট বন্ধের ঘোষণা দেন ব্যবসায়ীরা। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয় ৪ এপ্রিল পর্যন্ত।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি সাধারণ ছুটি আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। আগামী ৪ এপ্রিল ছুটি শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বরং ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নতুন করে ছুটি ঘোষণা হয়েছে। তবে ১০ এবং ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস খুলবে ১২ এপ্রিল।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed