দুস্থ মানুষের পাশে প্রবাসী পল্লী গ্রুপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা, কামাল বাজারসহ শহরের বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন জেলায় অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাসী পল্লী গ্রুপ।
এ পর্যন্ত প্রায় ৬০০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান দেওয়া হয় গ্রুপটির পক্ষ থেকে।
প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে সারা দেশেই নিম্ন আয়ের মানুষরা আর্থিক সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী পল্লী গ্রুপ সারাদেশেই তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।
বাংলাদেশের আবাসন শিল্পের অন্যতম গ্রুপ প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য কাজ করছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের সকল সঙ্কটময় মুহূর্তে প্রবাসী পল্লী গ্রুপ সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed