Main Menu

সিলেটে আইসোলেশনে কিশোরীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল করোনা আইসোলেশন সেন্টারে মঙ্গলবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া জুলেফা বেগম নামের ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে।

সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানান, মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের একটি উপজেলা থেকে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। সেই সাথে তার সমস্ত শরীর ফোলা ছিল। তারপর ডাক্তাররা এসে অক্সিজেন লাগান। এরপর দুপুর দেড়টার সে মারা যায়।

তিনি আরও বলেন, মেয়েটি বা তার পরিবারের কোনো বিদেশফেরত বা তাদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি। দুই মাস আগে থেকেই তার শরীর অসুস্থ ছিল।

তার মৃত্যুকে স্বাভাবিক জানিয়ে ওসমানী হাসপাতালের পরিচালক বলেন, পরীক্ষার জন্য তার নমুনা রাখার প্রয়োজন নেই। তার দাফন ও জানাজা স্বাভাবিক নিয়মে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক আনিসুর রহমান বলেন, কিশোরির পরিবারের দেওয়া তথ্যমতে সে আগে থেকেই শাসকষ্টে ভুগছিল। কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে থাকা এক যুক্তরাজ্য প্রবাসী মহিলার মৃত্যু হয়। তবে, কোভিড-১৯ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

Share





Related News

Comments are Closed