লন্ডনে করোনায় মারা গেলেন জগন্নাথপুরের রাজিব
জগন্নাথপুর প্রতিনিধি: লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজিব আহমেদ ভুইঁয়া (৩৪) নামের জগন্নাথপুরের এক প্রবাসী।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাড়ে তিন বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন রাজিব।
নিহত রাজিব সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুইঁয়ার একমাত্র পুত্র।
পারিবারিক সূত্র জানায়, এলাকায় সুপরিচিত শফিকুল ইসলাম ভুইঁয়ার একমাত্র পুত্র রাজিব আহমেদ ভুইঁয়া ভারতের রাজধানী দিল্লিতে পড়ালেখা করেন। সিলেট নগরের পীরমহল্লায় বসবাসকারী শফিকুল ইসলাম ভুইঁয়া বর্তমানে সিলেটে নিজ বাসায়ই অবস্থান করছেন। একমাত্র পুত্রকে হারিয়ে পরিবারটি শোকে মুহ্যমান।
এছাড়া রাজিবের অকাল মৃত্যুতে জগন্নাথপুরেও শোকের ছায়া নেমে এসেছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed