দেশে আরও দুই জন করোনা রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৫ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব বিভাগের হটলাইনে ফোন এসেছিল ৩ হাজার ৬৩৭টি।
ফ্লোরা জানান, এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৬ জন। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন। নতুন করোনা শনাক্ত হওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৫৭, যিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসেছেন। অপরজনের বয়স ৫৫ হলেও তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন সে তথ্য এখনো জানা যায়নি।
এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মারা যাওয়া ব্যক্তিদের কারো শরীরেই পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন ফ্লোরা।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed