জৈন্তাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে শাহাব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকার ছিয়া কুনা হাওরে এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মস্কন্দর আলীর ছেলে।
জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে বোরো ধানের চাষ দেখতে হরিপুর ছিয়া কুনা হাওরে যান শাহাব উদ্দিন। এ সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তখন শাহাব উদ্দিনের চিৎকার শুনে হাওরে থাকা কৃষক আবুল কালাম এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকনাগুল বাজারের এক ফার্মেসিতে নিয়ে যান।
সেখানে শাহাব উদ্দিনের পা শক্ত করে বেঁধে দিয়ে বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এবং মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এরপর তাকে নিয়ে আসা হয় শাহপরান এলাকার এক কবিরাজের কাছে। কবিরাজ জ্ঞান ফেরাতে ব্যর্থ হলে দুপুরে শাহাব উদ্দিনকে নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed