অ্যাকাউন্ট ছাড়াই লাইভ ভিডিও দেখা যাবে ফেসবুকে
প্রযুক্তি ডেস্ক: এবার অ্যাকাউন্ট ছাড়াই লাইভ ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ফেসবুক।
এক প্রতিবেদন অনুযায়ী, এতদিন এই সুবিধা কেবল ডেস্কটপে ছিল। এখন মোবাইল ইউজাররা এই বিশেষ সুবিধা পাবেন। আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাকাউন্ট ছাড়াই লাইভ ভিডিও দেখতে পারবে।
আইওএস গ্রাহকদের আরও কয়েকদিন এই সুবিধা পেতে অপেক্ষা করতে হবে।
এছাড়াও ফেসবুক Public Switch Telephone Network ফিচারও যুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি টোলফ্রি নম্বর ডায়েল করে লাইভ স্ট্রিম শুনতে পাবে। ফেসবুক লাইভ এখন অডিও অনলি মোডেও কাজ করবে।
রিপোর্ট অনুযায়ী, আগের তুলনায় ৭০ শতাংশ বেশি লোক এখন গ্রুপ ভিডিও কল ব্যবহার করছে। এছাড়া করোনাভাইরাসের কারণে ফেসবুক এবং ইনস্টাগ্রাম লাইভও আগের চেয়ে অনেক বেড়েছে।
এর আগে ফেসবুক জানিয়েছিল, ভিডিও কোয়ালিটি কমানোর কারণে বিশ্বের ইন্টারনেট পরিসেবার ওপর চাপ কমবে। প্রাথমিক ভাবে ভারত, ইউরোপ এবং লাতিন আমেরিকার স্ট্রিমিং বিট রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম।
ফলে ফেসবুকের নিউজ ফিডে এখন যত ভিডিওই আসবে, তার কোয়ালিটি কম হবে। যাতে বেশি নেট খরচ না হয় এবং ট্রাফিকের চাপ সামাল দেওয়া যায়।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed