Main Menu

সুনামগঞ্জে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। সোমবার ভোরে পৌর শহরে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ওই নারীর শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ ছিল। তাঁর স্বাস্থ্যগত ইতিহাস পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। তবে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর বাড়িতে যাওয়ার আগেই পরিবারের লোকজন শ্মশানে নিয়ে দাহকাজ সম্পন্ন করায় তাঁর নমুনা সংগ্রহ করা যায়নি।

জিজ্ঞাসাবাদে মৃত মহিলার স্বামী জানান, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং অনিয়মিত ওষুধ সেবন করতেন। গেল এক সপ্তাহ ধরে তার স্ত্রীর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, ‘ওই পরিবারের পক্ষ থেকে আমাদের আগে কোনো কিছু জানানো হয়নি। তিনি নিজ বাড়িতেই মারা গেছেন। আমরা যেটুকু জেনেছি তাতে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তাঁকে দ্রুত দাহ করায় নমুনা সংগ্রহ করা যায়নি। তাঁর স্বামীও অসুস্থ। স্ত্রীর মৃত্যুতে তিনি ভয় পেয়ে গেছেন। তাঁর স্বামীকে সিলেট পাঠিয়ে নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।’

Share





Related News

Comments are Closed