সিওমেকে পৌঁছেছে করোনা পরীক্ষার মেশিন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষার মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে। সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর মেশিন ওসমানীতে এসে পৌঁছায়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেশিন ও সরঞ্জাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.আবুল কালাম আজাদ ও উপ-পরিচালক হিমাংশু লাল রায় প্রমুখ।
ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানান, আজ সকাল আটটার দিকে করোনাভাইরাস পরীক্ষা আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম ঢাকা থেকে এসে পৌঁছেছে। তিনি বলেন, আশা করছি এক সপ্তাহের মধ্যে ল্যাব স্থাপন করা হবে এবং আগামী সপ্তাহের যে কোনো দিন থেকে সিলেটে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে।
তিনি আরও বলেন, ল্যাব স্থাপনের পর সংশ্লিষ্ট চিকিৎসকদের ট্রেনিং প্রদান করা হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed