Main Menu

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক: গোটা ভারত লকডাউন। ধীরে ধীরে অতি উৎসাহমুখর মানুষ ঘরমুখো হচ্ছেন। প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না কেউ! কিন্তু তাও কোনোভাবে ভাইরাসমুক্ত হচ্ছে না দেশ। কমছে না আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বাড়ছে মৃত্যুও।

রোববার (২৯ মার্চ) পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ২৫ জনের। এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে মোট ১৮৫ জন করোনায় সংক্রমণের শিকার হয়েছেন। ওই রাজ্যে মৃত্যুও হয়েছে ৬ জনের। তবে সুস্থও হয়ে উঠেছেন ২৫ জন।

আক্রান্তের সংখ্যা, মৃত্যু এবং সুস্থ হয়ে ওঠা সব দিক থেকেই প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সংক্রমণের সংখ্যার দিক থেকে মহারাষ্ট্রের চেয়ে সামান্য পিছিয়ে কেরালা। সেখানে করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ১৮২ জন। তৃতীয় স্থানে থাকলেও, কর্নাটকে এখনও সংখ্যাটা অবশ্য দুই অঙ্কেই আটকে রয়েছে। সেখানে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। একই সাথে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৮।

আর মধ্যপ্রদেশে ২ জন এবং পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, বিহার, পাঞ্জাব, দিল্লি, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে একজন করে ব্যক্তি কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

এছাড়া কর্ণাটকে ৫৫ জন, রাজস্থানে ৪৮, তেলেঙ্গানায় ৪৮, গুজরাতে ৪৫, উত্তরপ্রদেশে ৪৫, দিল্লিতে ৩৯ জন মারণ ওই ভাইরাসে আক্রান্ত। পাঞ্জাব, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, লাদাখ সহ দেশের প্রায় সব রাজ্যেই করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে আশার কথা একটাই যে, ৭৮ জন এই রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন সপ্তাহের লকডাউন জারি করেছেন। এ পরিস্থিতিতে চূড়ান্ত সঙ্কটের মুখে বিশ্বঅর্থনীতি তো বটেই, নাস্তানুবাদ ভারতের অর্থনীতিও। দিনমজুরেরা কর্মহীন হয়ে পড়েছেন সঙ্গে সঙ্গেই। কার্যত ধুকতে শুরু করেছে দেশের অর্থনীতি।

Share





Related News

Comments are Closed