Main Menu

সিলেটে ৪ এপ্রিল পর্যন্ত সব মার্কেট বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান বন্ধ থাকবে। আজ শুক্রবার এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক এমন তথ্য জানিয়েছেন।

এসব ব্যবসায়ী নেতা জানান, করোনাভাইরাসের কারণে গত রবিবার (২২ মার্চ) রাতে ব্যবসায়ীদের বৈঠকে আজ শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় মার্কেট ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ফার্মেসি এসব সরকারি নির্দেশনা অনুসারে খোলা থাকবে।

তারা জানান, ৪ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed