করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী!
আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার এক টুইটে তিনি এ তথ্য জানিয়ে বলেছেন, ‘আমার মধ্যে করোনাভাইরাসের হালকা লক্ষণ দেখা দিয়েছে-জ্বর ও সর্দি। প্রধান চিকিৎসা কর্মকর্তার পরামর্শে আমি পরীক্ষা করিয়েছি এবং তাতে ফলাফল পজিটিভ এসেছে।’
তবে অসুস্থ হলেও বাড়িতে বসেই দপ্তরের কাজ দেখভাল করবেন জানিয়ে জনসন বলেন, ‘আমি বাড়ি থেকে কাজ করছি এবং আইসোলেশনে আছি। এটাই করার মতো পুরোপুরি সঠিক কাজ। আমি কাজ অব্যাহত রাখতে পারব, আমার শীর্ষ টিমের সঙ্গে যোগাযোগ এবং ভাইরাসের বিরুদ্ধে জাতীয় লড়াইয়ে নেতৃত্ব দিতে পারায় ধন্যবাদ জাদুকরী প্রযুক্তিকে।’
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed